মমতার পরাজয়ের নেপথ্যের কারণ
পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটগণনা শেষে ফল প্রকাশিত হলেও বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি, বরং তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত ১০০টি আসন তাদের কাছ থেকে ‘লুট করে নিয়েছে’। আজ মঙ্গলবার বিকেল চারটায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটে
তামিলনাড়ুতে বিজয়ের চমক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অভাবনীয় রাজনৈতিক উত্থানের সাক্ষী হচ্ছে বিশ্ব। রুপালি পর্দার সুপারস্টার থালাপাতি বিজয়ের নবগঠিত দল ‘তামিলনাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) তাদের প্রথম নির্বাচনেই বড় ধরনের চমক দেখিয়ে জয়ের পথে এগিয়ে রয়েছে। ভোট গণনার সবশেষ তথ্যানুযায়ী, ডিএমকে ও এআইএডিএমকে-এর মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে পেছনে ফেলে বিজয় এবং
আই-প্যাক ও ‘আইটি সেল’: পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
পশ্চিমবঙ্গের নির্বাচনী চালচিত্রে গত মাত্র সাত-আট বছরের মধ্যে একটি নীরব ও অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেছে। সেই পরিবর্তনটি আর কিছুই না, রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ভার দলের নেতাদের হাত থেকে একেবারেই ছিটকে গেছে, পুরো জিনিসটা এখন পরিচালনা করছে দুটি তথাকথিত ‘বহিরাগত’ সংস্থা। রাজ্যের শাসক দল
পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় আরাগচি
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন। আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলে হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। সূত্রগুলো জানায়,
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান
হরমুজ প্রণালি চালু করাসহ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে একটি শর্ত দিয়েছে তারা। শর্ত হলো পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে। রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত
ওয়াশিংটন-তেহরান আলোচনা স্থবির, বাড়ছে তেলের দাম
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার আশা ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুড, যা বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান মানদণ্ড, ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৩৫ ডলার,
মধ্যপ্রাচ্য পুনর্গঠনে মার্কিন কোম্পানিকে কাজ দিতে চায় ট্রাম্প প্রশাসন
ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি গালফ দেশকে মার্কিন প্রকৌশল, উৎপাদন ও নির্মাণ কোম্পানিগুলোর সঙ্গে কাজ
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি দূতাবাস জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিকও অংশ নেন। ইরানি প্রতিনিধিদলে আরো ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে তার মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জনসমক্ষে স্বীকার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে তিনি দীর্ঘ চিকিৎসা গ্রহণ করেছেন। বিবিসি’র বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ‘আমার দেশ অনলাইন’। ৭৬ বছর বয়সী এই ইসরায়েলি নেতা জানান, ২০২৪ সালের
মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইরানে ৪ জন গ্রেপ্তার
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে চারজনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তাদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, গ্রেপ্তার হওয়া চারজনকে ‘এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইআরজিসির গোয়েন্দা বিভাগের তৎপরতার মাধ্যমে তাদের



