জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রখ্যাত ইসলামী বিশ্লেষক, প্রথিতযশা শিক্ষক ও লেখক মুফতি আলী হাসান উসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেন। মুফতি উসামার যোগদানকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরম পূরণ করার সময় সেখানে উপস্থিত
উলিপুরে অদম্য মেধাবী জাহেরুলের উচ্চশিক্ষায় পাশে উপজেলা প্রশাসন
এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম | ১৭ জানুয়ারি ২০২৬: দারিদ্র্যের কষাঘাত দমাতে পারেনি উলিপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী জাহেরুলকে। চরম অর্থকষ্টের মধ্যেও স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাহেরুলের হাতে আর্থিক সহায়তার চেক
তজুমদ্দিনে নিখোঁজ ১৪ বছরের শিশু, ৫ দিনেও মেলেনি সন্ধান
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় গত পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হিমন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার রাতেই এ মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মাহফিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর ২০ নম্বর ওয়ার্ডের তারাপাইয়া স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর খলিলুর রহমান
ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ করার লক্ষ্য থেকে সরে এল মার্কিন সিনেট
ভেনেজুয়েলায় সামরিক শক্তি ব্যবহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি বিরল যুদ্ধক্ষমতা প্রস্তাব কার্যত ভেস্তে দিয়েছে মার্কিন সিনেটে রিপাবলিকানরা।বুধবার তারা এমন পদক্ষেপ নেয়, যাতে করে প্রস্তাবটি প্রায় নিশ্চিতভাবেই নাকোচ হয়ে যায়। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। গত সপ্তাহে এক ভোটে প্রস্তাবটি এগিয়ে গিয়েছিল। পাঁচজন রিপাবলিকান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে
ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে রায়েরবাজার কবরস্থানে ৮ অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্ত
ডিএনএ প্রোফাইলিং এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর জুলাই অভ্যুত্থানের অজ্ঞাতনামা আট শহীদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রাজধানীর রায়েরবাজার কবরস্থানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরন অনুষ্ঠানে এ তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো.
মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে। আজ (শনিবার) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই
গণভোটের পক্ষে অবস্থান নিন, হ্যাঁ ভোট দিন : উপদেষ্টা আদিলুর
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। তিনি আজ শুক্রবার জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রমে’ অংশগ্রহণ করে একথা বলেন।



