ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন নেতানিয়াহু: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল-৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এহুদ বারাক বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু, এজন্য তিনি ইরান যুদ্ধে জড়াতে চেয়েছিলেন।
মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল মোতায়েন অস্ট্রেলিয়ার
মধ্যপ্রাচ্যের সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আলবানিজ জানান, সরকার
ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের স্বামী বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় লিলি খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত লিলি খাতুন
দক্ষ কর্মী প্রেরণ ও জিরো মাইগ্রেশন কস্ট
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু প্রশ্ন হলো—এই রেমিট্যান্সকে কীভাবে টেকসইভাবে বহুগুণ বাড়ানো যায় এবং কীভাবে একে দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব? বাস্তবতা হলো, এর কোনো শর্টকাট সমাধান নেই। বরং একটি সুস্পষ্ট জাতীয় কৌশল প্রয়োজন, যার ভিত্তি হবে দুটি বিষয়—দক্ষ কর্মী প্রেরণ এবং শূন্য মাইগ্রেশন
আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
আধুনিক বিশ্বব্যবস্থা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের নীতিকে সামনে রেখে নিজেকে এক ‘সভ্যতার অগ্রযাত্রার ধারক’ হিসেবে উপস্থাপন করে আসছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ঘোষিত লক্ষ্য ছিল শক্তির বদলে ন্যায়ের ভিত্তিতে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং বিশ্বব্যাপী রাষ্ট্রীয় আগ্রাসন রোধ। একইভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসারের উদ্বুদ্ধকরণের মাধ্যমে বৃদ্ধি পেল সরিষার চাষ
রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে ছোট জেলা জয়পুরহাট পাঁচটি উপজেলা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত এই জেলার মধ্যে সীমান্ত ঘেষা উপজেলা পাঁচবিবি । উপজেলাটি ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। পাঁচবিবি উপজেলায় গত বছর সরিষা চাষ হয়েছিল ৫৭২৫ হেক্টর জমিতে যা এ বছর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২৮০ হেক্টর। বাংলাদেশের সিংহভাগ তেলের
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। পল কাপুরের ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্যচুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ
সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। গত ২ মার্চ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। যদিও এর আগে ২০২১ ও ২০১৯ সালে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
কুলিয়ারচরে শিশুহত্যার ২৮ দিন পর রহস্য উদঘাটন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের ২৮ দিন পর চার মাসের শিশু আশরাফুলের লাশ বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকি থেকে গতকাল ৩ মার্চ উদ্ধার করেছে পুলিশ এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর আপন চাচি রুপা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞেসাবাদের একপর্যায়ে ঘাতক চাচি রুপা আক্তার (২০) শিশু আশরাফুলের হত্যার স্বীকারোক্তিমূলক
যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের লাভ না ক্ষতি
রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে অনেক বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ রয়েছে। পাশাপাশি সময়ও তাদের পক্ষে রয়েছে। লন্ডন থেকে তিনি বলেন, ‘আপনাকে বিবেচনা করতে হবে পশ্চিমা বিমান প্রতিরক্ষার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম খরচের। ইরান কম



