মাইলফলকটা হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু ধরা দিচ্ছিল না। অবশেষে টানা দুই ম্যাচ বিরতি দিয়ে লিওনেল মেসি গড়লেন নতুন কীর্তি। কিন্তু অবিস্মরণীয় এই অর্জনের উপলক্ষটা রাঙিয়ে নিতে পারেনি তার ক্লাব। মেসির মাইলফলকের ম্যাচে হেরে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে আরেক আর্জেন্টাইনের গোলে।

ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইফলকে পা রেখেছেন মেসি। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে ইন্টার মিয়ামি।

ন্যাশভিলের মাঠে প্রথম লেগের লড়াই অমীমাংসিত থেকে যায় গোলশূন্য (০-০) সমতায়। ফিরতি লেগে মিয়ামির মাঠে ম্যাচ ১-১ গোল ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ডের টিকিট পেয়েছে ন্যাশভিল।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে ফিরতি লেগে দ্রুতই গোলটি পেয়ে যায় মিয়ামি। ম্যাচের সাত মিনিটের মাথায় বক্সে বল পেয়ে ক্রস শটে বল জালে জড়ান মেসি। এই গোলের লিড ৭৩ মিনিট পর্যন্ত ধরে রাখে মিয়ামি। ৭৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্রিস্তিয়ান এস্পিনোসার গোলে স্কোর ১-১ এ নিয়ে যায় ন্যাশভিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts