লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি আটক করেছে সেনাবাহিনী। গাড়ি থেকে নগদ ৮০ লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এনির পিএস শ্যামল ও রাজন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝুমুর এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি কালো রঙের গাড়িকে থামার সংকেত দেয় সেনাবাহিনী। চালক পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী গাড়িটি ঘেরাও করে। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় নগদ ৮০ লাখ টাকা এবং কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন এর আদালতে তোলা হলে আইনি প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএনপির প্যানেল আইনজীবী হাসিবুর রহমান তাদের জামিন বা আইনি সহায়তার জন্য আদালতে উপস্থিত হন। তবে আটকের বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে তাদের নেতা-কর্মীদের হয়রানি করতে এই ধরনের সাজানো নাটক সাজানো হতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার উৎস এবং অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি রাজনৈতিক না কি অপরাধমূলক কর্মকাণ্ড তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts