আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) পবিত্র হজ ফ্লাটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার মধ্যরাতে অর্থাৎ, রাত সাড়ে ১২টায় প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার যাত্রী। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে আশকোনা হজক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

এ বছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা।

এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। হজযাত্রীদের সেবায় যাবেন আরও দেড় শতাধিক। তবে সৌদি সরকারের নতুন নিয়মে মিনা, আরাফাহ ও মুজদালিফায় ভোগান্তির আশঙ্কা করছে এজেন্সিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts