দক্ষিণ লেবাননের সির এল ঘারবিয়ে গ্রামে একটি তিনতলা ভবনে ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।
লেবাননের সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সিভিল ডিফেন্স ও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের দেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার কাজ চালাচ্ছেন



