নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। তিনি বলেন, “মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের চুক্তিপত্র (কনট্রাক্ট এগ্রিমেন্ট) খতিয়ে দেখা হবে। কোথাও অসঙ্গতি বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করা হবে।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের অভিযোগ পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। উন্নয়ন অবশ্যই হবে, তবে তা হতে হবে স্বচ্ছতার মাধ্যমে। জনগণের জানার অধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার জন্য নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি নিজেও বিষয়টি উচ্চ পর্যায়ে উত্থাপন করবেন বলে জানান।

এদিকে প্রতিমন্ত্রীর এমন দ্রুত ও দৃঢ় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা তার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এতে করে দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান অনিয়মের অভিযোগে এই প্রথম দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো। তারা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকল্পের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই মিনি স্টেডিয়াম প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, সিডিউল বহির্ভূত কাজ এবং তদারকির ঘাটতির অভিযোগ উঠে আসায় এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনস্বার্থ রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts