গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে ছিল কাটা পুরুষাঙ্গ। এ নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 বিষয়টিতে নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতর বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও খণ্ডিত পুরুষাঙ্গ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরে ক্রাইম সিন তদন্ত শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts