কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে জান্নাতুল নাইমা(১২) নামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাঁর ভাই ইফাদ হোসেন। উভয়ে পৌর এলাকার গোমারবাড়ির গ্রামের পূর্ব পাড়া মিয়াজী বাড়ির ফল ব্যবসায়ী আবুল খায়েরের সন্তান। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক আবদুর রউপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল নাইমা ও ইফাদ হোসেন রোববার রাত ৯টায় নির্মাণাধীন ঘরের দেয়ালের ভিতরে ইঁদুরের গর্ত দেখে লাঠি দিয়ে আঘাত করে। এতে দেয়াল ভেঙে দুইজনই দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জান্নাতুল নাইমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর ভাই চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ইফাদ হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে নেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা বলেন, মাটির দেয়াল চাপায় স্কুল ছাত্রী জান্নাতুল নাইমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা প্রেরণ করা হয়েছে। শুনেছি, সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া তাঁর ভাই ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts