পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মুশুরিকাঠি এলাকার সুলিস সংলগ্ন বটতলা এলাকায় ইটভর্তি একটি টলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে গাড়ির ড্রাইভার মোহাম্মদ রাকিব হোসেন (৩০) ইটের নিচে চাপা পড়েন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এদিকে, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল থাকার সুযোগে উৎসুক জনতা দুর্ঘটনাস্থল থেকে ইট লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



