শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ :
বানিয়াচংয়ে ঐক্য, নেতৃত্ব ও অগ্রযাত্রার অঙ্গীকারে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন English Knowledge Holders Baniyachong নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সংগঠনের নির্বাহী কমিটি ২০২৬ পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটি আগামী এক বছর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান,”সময় এখন দক্ষতা অর্জনের, আত্মনির্ভরতার এবং নেতৃত্ব তৈরির।” তারা বলেন, যেকোনো বিষয়ে পারদর্শিতা আজ বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার অন্যতম প্রধান হাতিয়ার। সেই লক্ষ্যেই সংগঠনটি নিয়মিত সভা,সেমিনার ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। নবগঠিত কমিটি ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠন পরিচালনায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি বানিয়াচংয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নির্বাহী কমিটি ২০২৬
সভাপতি: তানভীর হোসেন অনিক।
সহ-সভাপতি: মেহেদী হাসান পুলক।
সাধারণ সম্পাদক: আব্দুল মুহিত আকিব।
যুগ্ম সম্পাদক:
নুসরাত জাহান দিনা।
আব্দুল হক মাহিন।
সাংগঠনিক সম্পাদক:
অন্তর আহমেদ।
মাইশা তাসনিম চাঁদনী।
মো: শাহ আলম।
শাহরিয়ার খান নাফিজ।

কোষাধ্যক্ষ: আফিফ শাহরিয়ার।
সহ-কোষাধ্যক্ষ: নিলয় দেব।
অ্যাডমিন:
পায়েল রানী দেব।
স্বপ্নীল দেব সুজয়।
সাদিয়া ইসলাম।
মেহজাবিন রহমান মাইশা।
উপদেষ্টা: মো: বায়েজিদ হোসাইন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা শুধু একটি সংগঠন নই-আমরা একটি শিক্ষাবান্ধব আন্দোলন।” নতুন কমিটির পক্ষ থেকে সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। শিক্ষা, দক্ষতা ও নেতৃত্ব এই তিন শক্তিকে সামনে রেখে English Knowledge Holders Baniyachong এগিয়ে যাবে উন্নয়ন ও সাফল্যের পথে।



