কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে নতুন ভোটিং আইন জারি করার হুমকি দিয়েছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগেই এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ট্রাম্প বলেন, কংগ্রেস যদি ভোট দিতে ছবি-সম্বলিত পরিচয়পত্র (ভোটার আইডি) বাধ্যতামূলক করার আইন পাস না করে, তবে তিনি নির্বাহী আদেশ জারি
তারেক রহমানের শপথ অনুষ্ঠান: ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি
সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করছে বিএনপি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে, ভারতের প্রধানমন্ত্রী মোদিও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। এক্সে দেওয়া পোস্টে
নির্বাচনে ৪২ দলের ভরাডুবি, কেউ জেতেনি
কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ৪২টি রাজনৈতিক দলের কেউ জয়লাভ করতে পারেনি। মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন। ২৯৯ আসনে ভোট
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে গণভোটের ফলাফলের গেজেট এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি জোট জয় পেয়েছে ২১২টি আসনে। জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের
মুন্সীগঞ্জে বিএনপির হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকক নিহত
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জসিম উদ্দিন নায়েব (২৮/৩০)। তিনি ওই গ্রামের মাফিক নায়েবের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্বাচনে জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোন করে তারেক রহমানের সঙ্গে কথাও বলেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। তিনি লেখেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি ‘আনন্দিত’। পোস্টে মোদী আরও
যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় ২ জন নিহত
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির
মার্চের মধ্যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে ‘ভয়ঙ্কর’ পরিণতি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি ‘ভয়ঙ্কর’ রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন সামনের মাসের মধ্যেই ইরানের সঙ্গে
কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছেন তার কন্যা কিম জু এ-কে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের জানিয়েছেন এই তথ্য। এর আগেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিম কন্যা জু এ-কে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ধারণা করেছিল। কিম জু এ- সম্পর্কে খুব কম তথ্যই বাইরে



