জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় জালিয়াতি, হত্যাসহ চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দিয়েছে। গত বছরের ২৬ অক্টোবর হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ মোট পাঁচ
ফেব্রুয়ারিতে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২
দেশে গত ফেব্রুয়ারি মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনায় ৪৩২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০৬৮ জন। নিহতের মধ্যে নারী রয়েছেন ৫৬ জন, শিশু ৬২। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদরে বলা হয়, ১৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায়
কুতুবদিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা, লোকসানে চাষিরা
কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মওসুমে লবণের দরপতনে দিশেহারা চাষিরা। মাঠে চাষিরা লবণের দাম পাচ্ছে মনপ্রতি ১৬০ টাকা। প্রতি কেজির দাম ৪ টাকা। যেখানে জমি লাগিয়ত মূল্য, শ্রমিক,পলিথিন সব মিলিয়ে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ পরে ৩০০ টাকা। ফলে লোকসানে এখন চাষিরা। চলতি লবণ মওসুমে উপজেলার ৬ ইউনিয়নে ৬ হাজার একর
ইরানে মেয়েদের স্কুলে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান
দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হামলায় অন্তত ১৬০ জন নিহত হওয়ায় ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ । সংস্থাটির ডিজিটাল ইনভেস্টিগেশন ল্যাবের খোলা তথ্য গবেষক সোফিয়া জোন্স বলেন, “অবৈধ হামলার জন্য যারা দায়ী তাদের দায়ের আওতায় আনা উচিত, যার মধ্যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তকরণ অন্তর্ভুক্ত।”
সব নারী এবং কন্যার জন্য বাংলাদেশ নিরাপদ হবে
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বে শক্তি ছিল সাহস। নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। সব নারী এবং
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১২
রাশিয়া শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ১২ জন নিহত হয়েছেন এবং শিশুসহ আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। খবর এএফপির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র ও ৪৮০টি ড্রোন ইউক্রেনের জ্বালানি খাত এবং রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। ২৮ ফেব্রুয়ারির আগে জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করে। রোববার সকালে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও সচিব রিফায়েত হামিম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার আগমুহূর্তে জাহাজগুলো প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। এসব জাহাজের মধ্যে
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করছে। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর প্রয়োজন নেই: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি একথা বলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর ট্রাম্প এমন কথা বললেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ
হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত: প্রেসিডেন্ট আল নাহিয়ান
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, হামলা মোকাবিলায় প্রস্তুত তার দেশ। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের চামড়া মোটা এবং তিক্ত মাংস – আমরা সহজ শিকার নই।’ ইরানের হামলায় আহত রোগীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের বিষয়ে এই



