যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনা মেনে নেওয়া ‘ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণের শামিল’।

তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আইআরআইবি জানায়, তেহরানের জবাবে ‘ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে’।

এতে বলা হয়, ইরানের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বাজেয়াপ্ত করা তহবিল ও সম্পদ ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে প্রস্তাবে।

এদিকে, ইরানের দেওয়া জবাব রোববার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত ‘প্রতিনিধিদের’ পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts