ভোলার চরফ্যাশনের কৃতী সন্তান মনির হোসেন পাটওয়ারী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে নিজ এলাকা হাজারীগঞ্জসহ পুরো চরফ্যাশনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, তিনি উপজেলার হাজারীগঞ্জ এলাকার বাসিন্দা এবং বশির আহমেদ পাটওয়ারীর সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবনিযুক্ত সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পাটওয়ারী বলেন, দলে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। আর যদি ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়, তবে তা একসময় দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমরা চাই—যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন, নির্যাতন সহ্য করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই যেন মূল্যায়ন করা হয়।

এ অর্জনের জন্য তিনি সহকর্মী, সিনিয়র নেতা এবং বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, মনির হোসেন পাটওয়ারীর এই পদপ্রাপ্তি চরফ্যাশনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে।

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts