রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরো ৮ জন ভর্তি হয়েছে।

মঙ্গলবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৮ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৯২৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts