বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক কোষাধ্যক্ষ, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক মেহেদী হাসান সিদ্দিক মনির (৫৭) মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার সরাবাড়ীতে।

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্রসন্তান, দুই বোন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts