ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর ট্রাম্প এমন কথা বললেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে।
ট্রাম্প পোস্টে লেখেনে, ‘আমাদের একসময়ের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত মিত্রদের মধ্যে সেরা, তারা অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে।’
তিনি আরো লেখেন, ‘ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর তার প্রয়োজন নেই, তবে আমরা মনে রাখব। আমাদের এমন মানুষের প্রয়োজন নেই, যারা যুদ্ধে জয়লাভ করার পরে যোগ দেয়!’



