রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে ছোট জেলা জয়পুরহাট পাঁচটি উপজেলা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত এই জেলার মধ্যে সীমান্ত ঘেষা উপজেলা পাঁচবিবি । উপজেলাটি ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। পাঁচবিবি উপজেলায় গত বছর সরিষা চাষ হয়েছিল ৫৭২৫ হেক্টর জমিতে যা এ বছর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২৮০ হেক্টর। বাংলাদেশের সিংহভাগ তেলের চাহিদা পূরণ করে সরিষা চাষের মাধ্যমে।
পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সহায়তায় এ বছর পাঁচবিবি উপজেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। এ বছর সরিষার দাম ভালো ও ফলন বেশি হওয়ায় খুশি কৃষকরা।
উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন বর্তমান উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন অত্যন্ত কৃষকবান্ধব তিনি শুধু সরিষা চাষের জন্য নয় সকল কৃষি পণ্য চাষাবাদের জন্য তার সহযোগিতা পূর্বের সকল কৃষি অফিসারের চেয়ে অনেক বেশি। তিনি সবসময় চান পাঁচবিবি উপজেলায় যেন প্রত্যেকটি ফসলের ভালো ফলন হয়। সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসারের ভূমিকা ছিল অপরিসীম। তিনি সার্বক্ষণিক সরিষা চাষীদের আমাদের মাধ্যমে খোঁজ খবর রাখতেন যার ফলে পাঁচবিবি উপজেলাতে এ বছর সর্বোচ্চ সরিষা চাষ ও ভালো ফলন হয়েছে।



