রাজধানীর শ্যামপুরে মনির হোসেন (৪৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলি থেকে তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই রুবেল জানান, তারা সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্যামপুর ধোলাই পাড় এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

পুলিশের কর্মকর্তা জানান, সে কিভাবে মারা গেছে, তা তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারীত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts