সোমালিয়া এবং সৌদি আরব সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটি ভারত মহাসাগর ও সুয়েজ খালের সংযোগস্থলে অবস্থিত এবং বিশ্বের ব্যস্ততম বাণিজ্যপথের অংশ হওয়ায় সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর বিশেষ নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় বিশেষ দিক হলো, মাত্র দেড় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করলেও মোগাদিশু এখনও এটি সোমালিয়ার অংশ হিসেবে দাবি করে আসছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ‘সামরিক সহযোগিতা চুক্তি’তে সাক্ষর করেন। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রমের সুযোগ তৈরি হবে।

প্রিন্স খালিদ বিন সালমান এক্সে পোস্টে জানান, রিয়াদে অনুষ্ঠিত সামরিক প্রদর্শনীর সময় তিনি একাধিক চুক্তি সাক্ষর করেছেন এবং সেগুলোর স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। তবে এই চুক্তিসমূহের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts