ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি সমাবেশ যোগ দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত আমির উপস্থিত হন।

এ সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সমাবেশে যোগ দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ঢাকা-১৩ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts