মাদারীপুর-১ আস‌নে নির্বাচনি প্রচারে ট্রাক ছেড়ে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার জাহাজ প্রতীকে চড়েছেন গণ অধিকারের প্রার্থী মনির হোসেন রাজিব। তিনি রোববার শিবচর উপ‌জেলার হাতির বাগান মাঠে কামাল জামাল মোল্লার নির্বাচনি জনসভায় এসে জাহাজ প্রতীকে সমর্থনের কথা জানান।

মনির হোসেন রাজিব বলেন, শিবচরের জুলাই যোদ্ধারা কোনোভাবেই স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেবে না। যারা দীর্ঘদিন জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের এই মাটিতে আর কোনো ঠাঁই হবে না। গণঅধিকার পরিষদ সব সময় জনগণের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাস করে। তাই শিবচরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান। সভাপতিত্ব করেন শাহজাহান হোসেন সাজু মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিবচরের মানুষ পরিবর্তন ও টেকসই উন্নয়ন চায়। আর সেই পরিবর্তনের প্রতীক হলো জাহাজ মার্কা।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা বলেন, নির্বাচিত হলে শিবচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন তিনি। ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুরসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। নারী ভোটারদের ভালোবাসা ও সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহস জোগায়। তাদের আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।

সভায় আরও অঙ্গীকার করা হয়, নির্বাচিত হলে শিবচরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ জনপদে রূপান্তর করা হবে। শেষে আগামী ১২ তারিখ জাহাজ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন কামাল জামান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts