দীর্ঘ ২১ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানী উত্তরার তিনটি পৃথক জনসভায় ভাষণ দেবেন।

আজ সোমবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া সেল থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

ময়মনসিংহ থেকে ফেরার পথে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। এই কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই নতুন শতাব্দির উন্নয়নের আলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এক সফরে ময়মনসিংহে গিয়েছিলেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts