সাব্বির ইসলাম,রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কর্মসূচিতে বসেছেন এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

অনশনরত তরুণীর নাম *সাদিয়া আক্তার মিম (২০)। তিনি কাউনিয়া উপজেলার মালিপাড়া, বরুয়াহাট এলাকার মোঃ মোস্তফার মেয়ে। সাদিয়ার অভিযোগ, একই এলাকার মোঃ মতিন মিয়ার ছেলে *মনিরুল ইসলাম মিঠু (২৪)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে শারীরিক ও মানসিক সম্পর্কে জড়ানো হয়।

তরুণীর দাবি, এখন বিয়ের কথা উঠলেই মনিরুল ইসলাম মিঠু ও তার পরিবার বিষয়টি অস্বীকার করছে। এতে তিনি চরম সামাজিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

ন্যায়বিচার ও বিয়ের দাবিতে রোববার সন্ধ্যায় তিনি মনিরুল ইসলাম মিঠুর বাড়িতে গিয়ে অনশনে বসেন। অনশনরত অবস্থায় সাদিয়া আক্তার মিম বলেন,আমি কোনো অন্যায় করিনি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। আমি শুধু ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মিঠুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,বিষয়টি সম্পর্কে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও নানা আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts