এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম  | ১৬ জানুয়ারি ২০২৬

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে ‘বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

তীব্র শীতে কাবু উলিপুরের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। শীতের কাপড় কেনার সামর্থ্য নেই এমন অনেক পরিবারের সদস্যরা কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কম্বল নিতে আসা একজন বৃদ্ধা বলেন, “অভাবের সংসার, ট্যাকা-পয়সা নাই। গরম কাপর-চোপড় কিনতে পারিনি। জাঁড়ে (শীতে) খুবই কষ্টে ছিলাম। কম্বল পেয়ে খুব উপকার হইলো।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে ‘বন্ধু আমার এসএসসি ৮৮ ব্যাচ’-এর উলিপুর শাখার আহবায়ক শামীম আখতার আমীন ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওহাব, ফরহাদ হোসেন মোল্লা, শাহানাজ শিরিন, মাহবুবার রহমান, এরশাদুন্নবী, আশরাফুল ইসলাম, আবু সাঈদ, শফিকুর রহমান ও রঞ্জু প্রমুখ।

আয়োজকরা জানান, বন্ধুদের ব্যক্তিগত সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts