নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০২ আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল হক-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হলফনামা, ঋনখেলাপি তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে দাখিল করায় তাঁর মনোনয়ন পত্রটি গ্রহণ করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং ঢাকা-০২ আসনের মানুষের সেবা করতে আমরা নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়াই করে যাবো। আমি এই এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।”

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা এই সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ঢাকা-০২ আসনে কর্নেল (অব.) আব্দুল হকের মতো একজন সৎ ও যোগ্য প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জোরালো করবে।

উল্লেখ্য, ঢাকা-০২ আসনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর এই প্রার্থীর অংশগ্রহণকে বেশ গুরুত্বের সাথে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts