এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের একজন মো. রেজাউল করিম ওরফে রিয়াজুল (৪৬)। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারোপাইকা গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে। রিয়াজুল বর্তমানে কার্যক্রম স্থগিত হওয়া বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি মো. কবির উদ্দিন (৪২)। তিনি দড়িচর পাঁচপাড়া গ্রামের আলহাজ্ব কপিল উদ্দিন সরকারের ছেলে। পুলিশ জানিয়েছে, কবির উদ্দিন উলিপুর উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

উলিপুর থানা পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করার পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts