হবিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা থেকে স্থাবর-অস্থাবর সম্পদের এক চমকপ্রদ চিত্র উঠে এসেছে।

হলফনামায় তাহেরি নিজের পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। তবে তাঁর আয়ের উৎস হিসেবে তিনটি প্রধান খাতের কথা জানানো হয়েছে ব্যবসা থেকে বছরে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা, কৃষি খাত থেকে বছরে আয় ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক আমানতের সুদ থেকে আয় বছরে আয় ২২ হাজার ৮৯২ টাকা।

গিয়াস উদ্দিন তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর সব সম্পদই নিজের নামে, স্ত্রী বা অন্য কোনো নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। অস্থাবর সম্পদ নগদ ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া নিজের নামে ৩১ ভরি স্বর্ণ (মূল্য ৬ লাখ টাকা) এবং ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদ ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের কৃষিজমি।

তাহেরির গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে হলেও শ্বশুরবাড়ি হবিগঞ্জের মাধবপুরে হওয়ার সুবাদে তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে ৩টি মামলা চলমান রয়েছে, যার প্রতিটিই ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts