ঢাকা: নতুন বছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে বড় ধরনের সুসংবাদ মিলেছে। জানুয়ারি মাসের প্রথম ১০ দিনেই দেশে ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্স আসার এই বর্তমান গতি বজায় থাকলে মাস শেষে তা ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বেশ কিছু কার্যকর পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ও ব্যাংকের বাড়তি রেট প্রবাসীদের উৎসাহিত করছে।

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দামের স্থিতিশীলতা হুন্ডি পরিহার করে বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহ বাড়িয়েছে। গত বছর রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে যাওয়ার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে এই আয়ের প্রবাহে।

রিজার্ভের ওপর চাপ কমানোর ক্ষেত্রে এই রেমিট্যান্স প্রবাহ সঞ্জীবনী হিসেবে কাজ করবে। যদি মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলার অতিক্রম করে, তবে তা হবে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের অন্যতম রেকর্ড।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং আমদানি ব্যয় মেটাতে বড় ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts