চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এলাকায় ‘শিবির জামাল’ নামে পরিচিত ছিলেন। আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত মো. জামাল ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। একই ঘটনায় নাছির উদ্দিন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts