আঙ্কারা ও তেহরান: তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (MIT) এবং ইরানের বিপ্লবী গার্ডের (IRGC) মধ্যে সরাসরি গোয়েন্দা তথ্য বিনিময়ের ফলে পশ্চিম ইরানে একটি বড় ধরনের নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আঞ্চলিক কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ‘দি গ্লোবাল আই’।

সশস্ত্র গোষ্ঠী পিজেএকে (PJAK) বা কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি। এই দলটি ইরাকের সীমান্ত অতিক্রম করে পশ্চিম ইরানে অনুপ্রবেশ করেছিল। তুরস্কের গোয়েন্দা সংস্থা (MIT) ড্রোন বা হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য ইরানের কাছে হস্তান্তর করে। তুরস্কের দেওয়া তথ্যের ভিত্তিতে আইআরজিসি (IRGC) দ্রুত অভিযান চালিয়ে সশস্ত্র দলটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

তুরস্ক এবং ইরান উভয় দেশই কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে (যেমন: PKK ও PJAK) তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। যদিও অনেক বিষয়ে আঙ্কারা ও তেহরানের মধ্যে মতভেদ রয়েছে, তবে সীমান্ত নিরাপত্তা এবং বিদ্রোহী দমনে তাদের এই যৌথ অবস্থানকে বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন।

বিশেষ করে ল্যাঙ্কোতে জেএনআইএম-এর হামলা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে তুরস্ক ও ইরানের এই ‘ইন্টেলিজেন্স শেয়ারিং’ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts