হরমুজ প্রণালীতে প্রথমবারের মতো সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০ কিলোমিটার । ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।

শনিবার আইআরজিসি নৌবাহিনী স্থল-ভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করে।

এরআগে ইরান প্রথমবারের মতো ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দীর্ঘ-পাল্লার স্থলভিত্তিক সায়াদ-৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। স্থল-ভিত্তিক সংস্করণটির পাল্লা ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ছয় মিটার এবং ওজন ৯০০ কিলোগ্রাম।

হরমুজ প্রণালীতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়া ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে তিনদিন পর্যন্ত স্থায়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts