হাছনাইন বিন আলমগীর, বিশেষ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেছেন টবগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল।

নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম-এর বিজয় উপলক্ষে টবগী ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টবগী বিএনপির সভাপতি নেছার উদ্দিন বাহার এবং বোরহানউদ্দিন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জামাল হাওলাদারের দিকনির্দেশনায় ইকবালের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করেন।

ইকবাল বলেন, টবগী ইউনিয়নের কেন্দ্রগুলোতে সর্বোচ্চ ভোট নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চালানো হয়, যার ফলস্বরূপ টবগীর কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ভোট পড়েছে।

তিনি আরও বলেন, নবনির্বাচিত এমপি হাফিজ ইব্রাহিম অতীতে সংসদ সদস্য থাকাকালে শিক্ষা, সড়ক ও যোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতে ভোলা–বরিশাল সেতু ও ভোলা মেডিকেল কলেজ বাস্তবায়নের মতো উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন এবং বলেন দীর্ঘ প্রায় ১৬ বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরে আনন্দিত। তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

তিনি মনে করেন, নির্বাচনের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts