প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রদূত জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, দুই দেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে।
সাক্ষাতের সময়ে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



