মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা বি.আর.ডি.বি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আশরাফুল আলম এবং উপজেলা সমবায় অফিসার মোশাররফ হোসেন। এছাড়াও এস এম মাসুম মিয়া, শাহ আলম, ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা সমবায়ের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় বি.আর.ডি.বি সভাপতি তার বক্তব্যে বলেন, “এই সাধারণ সভা আপনাদের জন্য। আজ আপনারা আপনাদের সমস্যা তুলে ধরবেন, আমরা তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সহযোগিতায় সমবায় আরও এগিয়ে যাবে।

সভায় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং সমবায়ের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

সাধারণ সভা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত প্রচারণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts