উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ডুবে যেতে শুরু করেছে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত , লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি সমতল বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫২.১৮ মিটারে, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) থেকে ৩ সেন্টিমিটার উপরে।  পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরের আরও কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই, বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts