বিএনপির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের হাইকমিশনারের এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটি দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ এবং আসন্ন নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের একটি ইঙ্গিত হতে পারে।

একই দিনে তারেক রহমানের সাথে আরও সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। ইউরোপীয় ইউনিয়ন (EU) ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভারস আইজাবস-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বিএনপি বা ভারতীয় হাইকমিশন থেকে এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts