খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় গত পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ হিমন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মাঝি ও অঙ্কুরা বেগম দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

হিমনের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রঙ কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল একটি পেস্ট রঙের সোয়েটার ও লুঙ্গি। বর্তমানে শিশুটির কোনো হদিস না মেলায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে।

নিখোঁজ শিশুর মামা মোঃ ইলিয়াস গণমাধ্যমকে জানান, “আমরা হিমনকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তবে তাকে ০১৭৩০-৬৮৭৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts