চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমিরাবাদ বটতলী শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পরিচালনায় অংশ নিলেন নব নির্বাচিত সাংসদ শাহজাহান (এমপি)।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ গ্রহন করেন। নিজ হাতে ময়লা পরিষ্কার কাজে অংশ নিয়ে তিনি জনসেবার রাজনীতির বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে। এসময় স্টেশনের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন জামায়াতে নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, একজন সাংসদ ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে অংশ নিতে দেখে সকলে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
এ সময় সাংসদ শাহাজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের সিটি করপোরেশন, পৌরসভার শহর ও বাণিজ্যিক কেন্দ্র ও জনবহুল এলাকাগুলো পরিষ্কার না করে অবহেলা করা হয়। এতে নানা রোগের মহামারীর সম্মুখীন হতে হয়। তাই কেন্দ্রীয় আমিরে জামায়াতে নির্দেশে এ পরিষ্কার অভিযান। স্থানীয় প্রশাসন, সচেতন মহল ও জায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার অভিযান আজকে শুরু হয়েছে। আজ থেকে বটতলী শহরের আনাছে কানাছে পরিষ্কার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। পরে তিনি দুই মাসের মধ্যে লোহাগাড়াকে পৌরসভা করার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন। পরিশেষে তিনি মাটিখেকো, অবৈধভাবে বালি উত্তোলন ও কেউ চাঁদাবাজি করলে সরাসরি উনাকে জানার অনুরোধ করেন।



