জেরুজালেমে আল-আকসা মসজিদে পবিত্র রজমান মাসের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেকে বাইরেও নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শেখ ইউসুফ আবু স্নেইনাহ।
এ সময় মসজিদ প্রাঙ্গনে অবস্থান নেয় ইসরাইলি পুলিশ। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যায়, নামাজের সময় মুসল্লিদের মধ্যে চলাফেরা করছেন তারা।
আগের দিন জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন ঘোষণা দেন, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।



